মহান আল্লাহ তা’য়ালার এ বিশ্বের সৃস্টিলোকে মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা মর্যাদাশীল। পৃথিবীতে প্রেরিত সকল নবী রাসুলগণ আল্লাহ প্রদত্ত ঐশী বাণীর সাহায্যে মানবজাতিকে সঠিক পথের দিশা দিয়েছেন । আল্লাহ তা’য়ালা পবিত্র কোরআনে ঘোষনা করেছেন-” ইসলাম আল্লাহর একমাত্র মনোনীত (ধর্ম) ও জীবন ব্যবস্থা।’ ইসলামি তাহজিব তামাদ্দুন ইসলামি শিক্ষা এবং আল্লাহ ভীতি ব্যতীত কোন ব্যক্তি ইহলৌকিক কল্যাণ ও পারলৌকিক মুক্তির আশা করতে পারেনা। নবী রাসুলগণের প্রদর্শিত পথ অনুসরণ করে এ পৃথিবীতে স্বরণীয় বরণীয় হয়েছেন। ইসলাম ও দ্বীন প্রচার প্রসারে অন্যন্য ভূমিকা রেখেছেন। এমন মহান ব্যক্তিগণ নিজেদের সহায় সম্পদ সবকিছুই মুক্ত হস্তে আল্লাহর রাহে দান করেদিয়েছেন। তাই এ মূলভিত্তিকে সামনে রেখেই ইসলামি(দ্বীনি) শিক্ষা এবং জাগতিক আধুনিক শিক্ষার সমন্বয়ে আল জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট কামিল মাদরাসা প্রতিষ্ঠা করার মহৎ উদ্যোগ গ্রহন করেন’ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর খান বাড়ীর মারহুম মুজাম্মিল খান সাহেব এর সুযোগ্য সন্তান আল হাজ্ব খান জয়নাল আবেদীন।
আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট
পূর্ণাঙ্গরূপে আপডেট করা আবশ্যক !
তা না করা পর্যন্ত এই ওয়েবসাইট
সর্বজনের জন্য প্রদর্শন উন্মুক্ত হবে না !
ওয়েবসাইটের স্লাইডার আপডেট করুন।